কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুর (৫৮) ও চরলক্ষ্যা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শফি আলম (৪০)। বুধবার(৫ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে বড়উঠান ইউনিয়নের […]