চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে অস্টিন ত্রিপুরা নামে ইউপিডিএফ (মূল) দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টায় মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অর্তকিত হামলা চালালে অস্টিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একজন নিহতের বিষয়টি জানিয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী গেছে। পূর্বকোণ/পিআর/এএইচ

১৯ মার্চ, ২০২৫ ১৪:১১