চট্টগ্রামের বোয়ালখালীতে এক কৃষকের গোয়াল ঘর থেকে ১টি গরু ও ১টি ছাগল নিয়ে গেছে চোরের দল।
রবিবার (২৯ জুন) ভোরে উপজেলার আহলা পদ্ম পুকুর পাড়ের শেখ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইউনূস বলেন, গতকাল শনিবার রাত আড়াইটার দিকেও গোয়াল ঘরে গরু ও ছাগলটি ছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি দরজা খোলা। চুরি যাওয়া গরু ও ছাগলটির বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা হবে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ






















