চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলীয় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ির বারআউলিয়া বক্তারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। যুববের বয়স আনুমানিক ৪০। তবে তার নামপরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তার পাড়া সাগর উপকূলীয় এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ ভেসে আসলে খবর পেয়ে নৌপুলিশ বিকালে লাশটি উদ্ধার করেন। কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর […]