প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিনই দোহাজারী-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়া অংশে ১২-১৩টি হ্যান্ডেল ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) রাতে সাতকানিয়ার কালিয়াইষ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জয়নগর অংশে এ ঘটনা ঘটে। রেল লাইনের দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, রবিবার রাতে রেললাইনে কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করার একটি আওয়াজ শোনা যায়। পরে কালীমন্দির এলাকায় গিয়ে দেখা গেছে ৪-৫ জন লোক কিরিচ ও হাতুড়ি হাতে রেললাইন থেকে নেমে পূর্ব দিকে বিলের মধ্যে চলে যাচ্ছেন। এরপর বিষয়টি দায়িত্বরত […]