
টেকনাফ সংবাদদাতা
১৩ নভেম্বর, ২০২৫ | ৫:৪৩ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীতে মৎসঘেরে অভিযান চালিয়ে মাছের ককশিট থেকে ৯ হাজার ৮০০টি ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোস্ট গার্ডের একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালী এলাকায় মৎসঘেরে অভিযান পরিচালনা করে। এ সময় মাছ সংরক্ষণের ককশিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

