চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাতে থানার এশিয়ান হাউজিং সোসাইটির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু প্রকাশ আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) ও মো. রুবেল হোসেন প্রকাশ সামাদ প্রকাশ সামা (২০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকার এশিয়ান হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডস্থ সোসাইটির […]