বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে র্যাবের অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্দেহভাজন পাঁচ সদস্যকে। রবিবার (৭ এপ্রিল) রাতে বান্দরবান জেলা সদরের একটি পাহাড়ি এলাকা থেকে গোপনসূত্রে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো রুমা উপজেলার সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর লুট হওয়া অস্ত্র কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে র্যাব পরবর্তীতে বিস্তারিত জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে শনিবার থেকে বান্দরবানে সন্ত্রাসী […]