চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় ঢাকায় অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়াঃ উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মোগলেরহাট দীঘির পাড়স্থ তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া মাদরাসার মাঠ ও পোমরা শান্তিরহাট ঈদগাহ মাঠে বিকেলে মাওলানা ওবায়দুল আজাদীর ইমামতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ-সংগঠন ও সাধারণ জনগণের উপস্থিতিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সাতকানিয়াঃ বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় সাতকানিয়া মডেল মসজিদের খতিব […]