চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. […]