চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির বাসিন্দা মো. মিনহাজুল ইসলাম অপু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অভি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালোটিলা এলাকার জামাল উদ্দিন মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন জানান, ঘটনার সময় অভি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতল ইসমাইল কার্পেট মিলের সামনে পৌঁছালে […]