চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ

মিরসরাইয়ে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ

মিরসরাই সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

 

আজ সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুটি জব্দ করা হয়।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, মাটি কাটার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহানুর আলী প্রকাশ রুবেল (৩২), ফিরোজ (৪১) ও জয় (২৪) এবং অজ্ঞাত আরও ৫/৬ জন লোক মাটি ভর্তি ট্রাক দুটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আনুমানিক ১৫০ ঘনফুট মাটিসহ ট্রাক দুটি জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন, পলাতক ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট