কক্সবাজারের কুতুবদিয়ায় কিশোর জেলে হত্যার মূল হোতা এবং একাধিক মামলার আসামি আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ মার্চ) ভোর রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ শহরের পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহাজাহান’-এর ছেলে বলে জানা গেছে। র্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফবি অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। আরিফের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত ওই বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে সজোরে […]