চট্টগ্রাম শনিবার, ১৩ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

১৩ জুন, ২০২৬ | ৮:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির পরনে লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি রয়েছে। খবর পেয়ে তার খণ্ডিত মরদেহ বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার করেছে বলে জানিয়েছেন ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা।

 

তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে লোকটির দেহ কোমর থেকে বিছিন্ন হয়ে গেছে। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।  রেলওয়ে থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হয়ে আসার পথে এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন। ট্রেনটি ৪টা ৩৮ মিনিটের সময় গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট