চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে সরওয়ার খান ওরফে মনু (৪৭) নামে এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) গভীর রাতে বালুরটাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সরওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ এলাকার মুল্লুক শাহ হাজীর বাড়ির মৃত মো. সেকান্দর সওদাগরের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জানা গেছে, সরওয়ার খান ফতেয়াবাদ স্কুল গেটের বিপরীতে বড় ভাই মোহাম্মদ সেলিমের মুদি দোকানের সামনে পান বিক্রি করতেন। গতকাল […]