চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন- ইছানগরের সাইদুল হক মেম্বারের বাড়ির নুর আহমদের পুত্র সামির উদ্দিন (৩০), ইলিয়াছ মেম্বারের বাড়ির মো. ইসমাইলের পুত্র নুর উদ্দিন (২৬), জাগির হাজীর বাড়ির শের আলমের পুত্র মো. রিদওয়ান (৩৪) ও আরবান হাজীর বাড়ির মৃত লোকমান হাকিমের পুত্র মো. জসিম। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের […]