সাতকানিয়ায় শতবর্ষী গোদার পুকুর প্রায় ভরাটের পথে। শতাধিক ট্রাক ফসলি জমির মাটি এনে পুকুরটি ভরাট করা হয়েছে মার্কেট নির্মাণের জন্য। আইন লঙ্ঘন করে দিনদুপুরে ভরাটের কর্মযজ্ঞ চললেও উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়, পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ‘চুপচাপ’। অথচ জেলা প্রশাসকের স্পষ্ট নির্দেশনা পুকুর ফসলি জমি ভরাট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলের মধ্যস্থতায় প্রশাসনকে ম্যানেজ করেই পুকুরটি ভরাট করে মার্কেট নির্মাণের জন্য নেমেছে একটি সিন্ডিকেট। জানা গেছে, শতবর্ষী গোদার পুকুরটি সাতকানিয়া দেওয়ান হাট বাজার ও […]