লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকার অসাধারণ পারফরম্যান্সে ৪-০ গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোমবার সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচে মাঠে নেমে ঠিকই ঝলক দেখালেন তিনি। করলেন ৪ গোল! তার একার নৈপুণ্যে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে ৬ ম্যাচের সবকটিতে জিতে শিরোপা নিশ্চিত করেছে মেয়েরা। সমান ম্যাচে চারটিতে জিতে রানার্সআপ নেপাল। এ নিয়ে বয়সভিত্তিক সাফের পাঁচটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের […]