ব্যাট হাতে দুঃস্বপ্ন উপহার দিলেও বোলাররা মান রেখেছেন। নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার এইটে গেল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।বাংলাদেশ পরবর্তী পর্বে গ্রুপ-১ এ খেলবে। সেখানে তাদের গ্রুপ সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট […]