বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান আর নেই। গত ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন তিনি। আগামী ৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাঁর অন্তোস্টিক্রিয়া। বিষয়টি হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের পক্ষে থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে। একজন ফুটবল দর্শক হিসেবে বরাবরই কোচ জর্জ কোটানে মুগ্ধ ছিলাম। সেই ক্লাস সেভেন এ পড়া অবস্থা থেকে তাঁকে চেনা–জানা। ‘গ্রান্ড ফাদার’ বলে সম্বোধন করতাম। বিকেএসপিতে ক্লাস ফাঁকি দিয়ে তাঁর প্রাকটিস দেখা ছিল আমার নেশা। কোটানের পরবর্তী সময়ে আসা সব বিদেশি কোচকেই ব্যক্তিগতভাবে ভালোভাবে জানি। বয়সভিত্তিক ও […]