ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর আলিশান বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত নাসিমের বাড়িতে গিয়ে সীমানাপ্রাচীর ও দেয়াল ভাঙচুর করেন। পরে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর বিমানবন্দর সড়কে ২০০ কোটি টাকা খরচ করে আলিশান বাড়িটি বানিয়েছিলেন আলাউদ্দিন চৌধুরী নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় লোকজন নাসিমের বাড়ির […]