চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাদ পড়লেন হেভিওয়েট বেশকিছু বিএনপিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬ | ৩:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বানে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত এ তালিকা স্থান না পাওয়া একাধিক হেভিওয়েট নারী নেত্রীকে ঘিরে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ।

 

গতকাল সোমবার দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন।

 

বাদ পড়াদের মধ্যে রয়েছেন-কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস,শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, জাতীয়তাবাদী মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, সাবেক সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া এবং বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ-এর সহধর্মিণী হাসনা জসিমউদ্দীন মওদুদ ।

 

এছাড়া তালিকায় স্থান পাননি সাবেক প্রকিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন এবং ছোট পর্দার  অভিনেএী রুকাইয়া জাহান চমক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট