চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে যুবককে অর্থদণ্ড

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে যুবককে অর্থদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৬ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বালি দিয়ে খাল ভরাটের সময় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার আরাকান সড়কের পেতন শাহ মাজার গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

 

তিনি জানান, বালি দিয়ে অবৈধভাবে খাল ভরাটের দায়ে মো.সোহেল রানাকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট