চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন, ট্রাক জব্দ 

বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন, ট্রাক জব্দ 

বাঁশখালী সংবাদদাতা 

২১ এপ্রিল, ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকার ছড়া থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বালু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩ টা পর্যন্ত পুইছড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের পাহাড়ি ছরায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন।

 

সহকারি কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, ‘দীর্ঘদিন থেকে পুইছড়ি পাহাড়ি এলাকা থেকে বালু উত্তোলন করার অভিযোগ ছিল।  সোমবার রাতে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে বালু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা মিনি ডাম্পার ট্রাকটি মোহাম্মদ বাবুলের জিম্মায় দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট