চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হঠাৎ পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২১ এপ্রিল, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি ঘুরে দেখেছেন বিভিন্ন কেন্দ্র। তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৬ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৫৩ জন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট