চোরাচালান রোধ, নিরাপত্তা ঝুঁকি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে মিথ্যা ঘোষণায় পণ্য পরিবহন রোধে চট্টগ্রাম বন্দরে চারটিসহ অত্যাধুনিক ছয়টি ফিক্সড কনটেইনার স্ক্যানার বসানোর কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম পর্যায়ে আগামী অক্টোবর নাগাদ দুটি কনটেনার স্ক্যানার আসতে পারে চট্টগ্রাম বন্দরে। এর আগে সেপ্টেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের একটি টেকনিক্যাল টিমের চার কর্মকর্তা চীন যাবেন কনটেইনার স্ক্যানার দেখতে। মূলত দরপত্রের শর্ত অনুযায়ী কনটেইনার স্ক্যানারগুলো তৈরি হয়েছে কিনা এবং সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতেই চীন যাবেন এনবিআর কর্মকর্তারা। ইতিমধ্যে স্ক্যানার […]