বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সংখ্যা অপরিবর্তিত রেখে ১০টি সহসভাপতি পদ বাড়ানো হয়েছে। এ ছাড়া কমিটিতে বেশ কয়েকটি নতুন পদ যুক্ত করা হয়েছে। সেগুলো হলো— অটিজম বিষয়ক […]