ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির বিরুদ্ধে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্ট বিভাগে গত ১২ জুলাই চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি […]