পঞ্চম পর্যায়ে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন তিনি। রবিবার (৩০ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্মিত এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদর ও খুলনার ফুলতলা উপজেলা মডেল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে […]