চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের নেতৃত্বে বিজিএমইএ’র নেতৃবৃন্দ। পরে বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ’র প্রথম সহ- সভাপতি সেলিম রহমান- পোশাকশিল্পের পণ্যের চালান দ্রুত খালাস ও ক্রেতার নির্ধারিত সময়ে (লিড টাইম) রপ্তানি নিশ্চিতকরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আমদানিকৃত এফসিএল কন্টেইনারের ওপর ৪ গুণ হারে স্টোরর ভাড়া আদায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি, জাহাজ বার্থিংয়ে […]