চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

মালদ্বীপে রেস্তোরাঁয় যুবকের সঙ্গে কেয়া, জোরালো প্রেমের গুঞ্জন

মালদ্বীপে রেস্তোরাঁয় যুবকের সঙ্গে কেয়া, জোরালো প্রেমের গুঞ্জন

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। বিভিন্ন সময় তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। তবে এবার মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।

 

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো দুজনকে গল্পে মগ্ন থাকতে, একটি রেস্তোরাঁয় অভিনেত্রীকে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন, কে এই তরুণ এবং তাঁর সঙ্গে কেয়া পায়েলের সম্পর্কের প্রকৃতি কী।

 

অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা গেছে , ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধু মালদ্বীপ সফরই নয়, এর আগেও যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁদের—এমন তথ্যও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবেই দেখছে। এমনকি ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

 

তবে এসব বিষয়ে এখনো পর্যন্ত কেয়া পায়েল কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, উপযুক্ত সময় হলে দুই পরিবারই সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে।

 

এদিকে মালদ্বীপের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে কেয়া পায়েলকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকের ধারণা, দীর্ঘদিনের গুঞ্জনের পর হয়তো অভিনেত্রী এবার ধীরে ধীরে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনার পথে এগোচ্ছেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন ও সংশ্লিষ্ট সূত্রের দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট