চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে পথে বাস - সিএনজির সংঘর্ষে নিহত বৃদ্ধা

সাতকানিয়ায় বাস-অটোরিক্সা সংঘর্ষ

মেয়ের শ্বশুর বাড়ি যাওয়া হলো না বৃদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৬ | ৫:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আয়েশা চর খাগরিয়া ইউনিয়ন এলাকার হাফেজ আহমদের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, বৃদ্ধা আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি কেওচিয়া এলাকায় পৌঁছলে ঈগল পরিবহনের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট