নগরীর বংশাল পাড়া বাইতুল গোফরান জামে মসজিদের নির্মাণকাজে সরকারি উদ্যোগে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দুই লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
চেক প্রদান অনুষ্ঠানে এমপি আবু সুফিয়ান বলেন, মসজিদের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী এম এ হাশেম, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব এম এ হাসনাত, সুলতান মাহমুদ খান সুমন, মোহাম্মদ আব্বাস, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ আলী, মুজিবুর রহমান, আনু মিয়া, বাবুল আহমেদ, কবির লেদু ও আবু তাহের বাবুল।
এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুতাওয়াল্লি মো. রহমত আলী, সহকারী মুতাওয়াল্লি আলী ফজল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আকবর সওদাগর ও জকির খান।
এ ছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাবুল সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল আজিম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চট্টলার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইব্রাহিম মুরাদ, রাশেদুল আজিম রাসেল, অর্থ সম্পাদক মো. হাসান টিপু, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন টিপু এবং সোহেল, ইকবাল, বাছেক ও মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২৩ নং ওয়ার্ড সদস্য সচিব এম এ হাসনাত মসজিদের উন্নয়নের লক্ষ্যে ১০০ ব্যাগ সিমেন্ট প্রদান করবেন এবং সিনিয়র যুগ্ন আহ্বায়ক সুলতান মাহমুদ খান সুমন মসজিদ উন্নয়নের লক্ষ্যে অনুদান ১০০ ব্যাগ সিমেন্ট প্রদানের ঘোষণা দেন।
মসজিদ নির্মাণে সরকারি অনুদান পাওয়ায় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা সংসদ সদস্য আবু সুফিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, অবশিষ্ট অর্থসহ ভবিষ্যতেও মসজিদের নির্মাণ ও উন্নয়নকাজে সহযোগিতা অব্যাহত থাকবে।
পূর্বকোণ/অনুপম-আলতাফ/সারোয়ার
















