চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রুবেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আসামি রুবেল মিয়া (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম সাতগরিয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিন এবং দেলোয়ারা বেগমের ছেলে।

 

বুধবার (৫ আগস্ট) র‌্যাবের মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মাদক মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল মিয়া (২৭) টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোর রাতে অভিযান অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানার একটি মাদক মামলায় আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিল।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট