চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে আয়োজিত সিইউ ডিবেট ফেস্ট ২০২৫ সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী এই ইংরেজি বিতর্ক উৎসবটি আয়োজন করা হয় ২৪ ও ২৫ জানুয়ারি। প্রথম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর বিতার্কিক দল। রানার-আপ হয় চট্টগ্রাম […]