চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

সিআইইউতে কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের পঞ্চম পর্ব

সিআইইউতে কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের পঞ্চম পর্ব

প্রেস বিজ্ঞপ্তি

৩০ জুন, ২০২৬ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসা অনুষদের সিগনেচার অনুষ্ঠান কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের পঞ্চম পর্ব বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

বিজনেস স্কুলের শিক্ষার্থী মুশফিকুস সালেহীন ও সুবহানা হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‌‌‌‌‘দ্য স্কিল হাফ-লাইফঃ স্টেয়িং রিলিভেন্ট ইন অ্যা ওয়ার্ল্ড, দ্যাট ওন্ট স্লো ডাউন’ শীর্ষক এই পর্বে মূল বক্তা ছিলেন সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান।

 

বক্তব্যে জিয়াউল হক খান বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই কেবল একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন, শেখার মানসিকতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই একজন শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিক রাখবে। তিনি শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে নিজেদের দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

 

কানেক্টিং উইথ সি-সুইট হচ্ছে সিআইইউ বিজনেস অনুষদের একটি চলমান আয়োজন, যার মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমান বাজারের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে সক্ষম হয়। সিআইইউ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন। সিআইইউ’র বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিজনেস স্কুলের ফ্যাকাল্টিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন