মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই জেলের নাম মোহাম্মদ টিটু (৩৮)। তিনি আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার কালু চৌকিদারের ছেলে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে নগরীর অভয়মিত্রঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ থানা-পুলিশ জানায়, রবিবার (২৩ জুলাই) রাতে রায়পুর উপকূল থেকে টিটুসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। উত্তাল সাগরে টিটু নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার […]