চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকার একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।   আগ্রাবাদ ফায়ারা স্টেশনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে সাড়ে ৬টায় আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে জানা যাবে। পূর্বকোণ/পিআর/এসি

১৫ আগস্ট, ২০২৩ ১১:৫১