সাইফ লজিস্টিকস এলায়েন্স লিমিটেডের (এসএলএএল) নামে নতুন মাল্টি-মডেল কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য লাইসেন্স ইস্যুর তিনদিন পরেই বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কাস্টমস : রপ্তানি ও বন্ড শাখা গত ২ জুলাই এসএলএএল-কে অফডক পরিচালনার অনুমোদন দিলেও তিনদিন পর ৬ জুলাই সেটি প্রত্যাহার করে। মূলত, ২০২১ সালে এনবিআর প্রণীত আইসিডি নীতিমালা এবং ২০১৬ সালে নৌপরিবহন মন্ত্রণালয় প্রণীত আইসিডি নীতিমালা বিরোধী হওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয় বলে এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী শহরের অভ্যন্তরে […]