‘গাছ লাগিয়ে যত্ন করে সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সবুজপ্রেমীদের জন্য পক্ষকালব্যাপি বৃক্ষমেলা বসছে নগরীর সিআরবি শিরিষ তলায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলা চলবে আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত। চট্টগ্রাম বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মালেক জানান, ১৫দিন ধরে চলবে এবারের বৃক্ষ মেলা। ফলদ, বনজ, ওষধিসহ নানা প্রজাতির গাছের ৭০টি স্টল থাকবে মেলায়। ৩১ জুলাই শিরিষ তলায় এ মেলা উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত […]