মাত্র এক ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের নবম পজিশনে থাকা বাংলাদেশ- শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে চলমান বিশ্বকাপে ১০ দলের মধ্যে সেরা ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপ দলে তামিম ইকবালের ঠাঁই না হলেও দলের জন্য দোয়া করতে বলেছেন। সেই সঙ্গে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম বলেছেন, ‘আমি খেলছি বা খেলছি না- এটা […]