আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের অন্তত অর্ধ ডজন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক চেয়ে আবেদন জমা দিয়েছেন। ইতিমধ্যেই তিনজন চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্থানীয় উন্নয়ন ও রাজনীতির মাঠে দীর্ঘদিনের মনস্তাত্তি¡ক বিরোধের ছাইচাপা তুষের আগুন ফুঁসে উঠেছে বলে জানান দলীয় নেতা-কর্মীরা। জাতীয় নির্বাচনে প্রস্তুতির কথা জানিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। তিনি উত্তর জেলা যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল কাসেম মাস্টারের ছেলে। দলীয় সূত্র […]