চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় বিএনপির মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভের ভাই অরুপ প্রিয় পাল বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় গিয়েছি। পুলিশ বলেছে, সকালে মিছিল নিয়ে আসার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘অবরোধের সমর্থনে সকালে কাজির দেউড়ি, লালখান বাজার ও ওয়াসায় মিছিল হয়। মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেপ্তার […]