ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মুরাদ চৌধুরী রাঙ্গুনিয়ার পূর্ব সফরভাটা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকার বিএনপির সমাবেশে নয়াপল্টন এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তার […]