চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী ছিল তৃণমূল ও সাংস্কৃতিক মুক্তিজোট। মুক্তিজোটের প্রার্থী ছিলেন সিলেটের রশিদ মিয়া। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল এনপিপি, ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট। দুটি নির্বাচনেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে ছিল। সেই কিংস পার্টি খ্যাত ছোট দলগুলো আলোচনায় আসে। আসন্ন জাতীয় নির্বাচনেও ছোট দলগুলো বড় ভূমিকা রাখছে। গত ৩০ নভেম্বর ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন। চট্টগ্রামের ১৬ আসনে ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। […]