মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুই দিনে মোট ৩২ জনের মনোনয়ন বাতিল করা হয়। গতকাল সোমবার যাচাই-বাছাই শেষে ১১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ মোতালেব, ফরিদ মাহমুদ ও জাপার মাহমুদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। আগেরদিন (রবিবার) সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। আওয়ামী লীগের হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিলে বিভিন্ন […]