একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। চট্টগ্রামের ১৪ উপজেলার ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তারা জানান, চট্টগ্রামের ১৪টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের মার্চ মাসে। চলতি বছরের মার্চ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে রোজার আগেই প্রথম ধাপের ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা প্রস্তুত রয়েছে। এই নিয়ে বড় ধরনের […]