শিশু-কিশোরদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্মার্ট স্কুলবাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ সোমবার (২৭ নভেম্বর)। দেশের প্রথম স্মার্ট জেলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত স্কুল বাসে প্রেজেন্সলেস, পেপারলেস ও ক্যাশলেস প্রযুক্তিসহ সকল ডিভাইস সংযুক্ত করে আজ ২৭ নভেম্বর হতে যাত্রা শুরু করল স্মার্ট স্কুল বাস। শিক্ষার্থীরা বাসে উঠা বা নামার সময় হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চাপ দিলেই খুঁদে বার্তা পেয়ে যাবেন অভিভাবক। এ ছাড়াও ঘরে বসেই জিপিএস ট্যাকিং ও সিসিটিভি ক্যামেরার […]