চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম ট্রেন। এটিই কক্সবাজারে যাওয়া বাংলাদেশ রেলওয়ের প্রথম ট্রেন। এর মাধ্যমে কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জিআইবিআর স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। রবিবার সকাল ১০টায় ট্রেনটি দোহাজারী স্টেশনে পৌঁছায়। এরপর সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করবেন। ৬ নভেম্বর ওই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড […]