জিয়াউর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করে শেখ হাসিনা এখন তার বাপকেও অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঘাট ফরহাদবেগ এলাকায় রমজান উপলক্ষে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সরকারই তাকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব দিয়েছিল। কিন্তু […]